মূল লেখায় যান
TradingShikhi
শুধু শিক্ষার জন্য · ভার্চুয়াল টাকা

ট্রেড করতে করতে ট্রেডিং শিখুন

ডেমো ট্রেড নেওয়ার সময়ই একজন কোচ প্রতিটা ধাপে আপনাকে প্রশ্ন করবে, ভুল ধরিয়ে দেবে, আর শেষে জানাবে আপনার সিদ্ধান্ত কতটা ভালো ছিল। এখানে লাভ-ক্ষতি নয়, সিদ্ধান্তের মানই আসল।

প্রথম ডেমো ট্রেডের জন্য কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না।

EUR/USD · H1কৃত্রিম অনুশীলন চার্ট

কোচ যেভাবে কথা বলে

সতর্কতাSL খুব কাছেআপনার SL Support-এর উপরে। স্বাভাবিক ওঠানামাতেই লেগে যেতে পারে।
ঠিকRisk/Reward ১ : ১.৫৪সম্ভাব্য লাভ ঝুঁকির চেয়ে বেশি। ভালো পরিকল্পনা।

কেন TradingShikhi?

শুধু ভিডিও দেখে শেখা যথেষ্ট নয়

ড্রাইভিং যেমন বই পড়ে শেখা যায় না, ট্রেডিংও তেমন। এখানে নিজে সিদ্ধান্ত নিয়ে, ভুল করে, তারপর শিখবেন।

সাধারণ ডেমো অ্যাকাউন্ট ভুল ধরিয়ে দেয় না

ডেমো অ্যাকাউন্টে ট্রেড নেওয়া যায়, কিন্তু কেউ বলে না কেন সেটা ভালো বা খারাপ ছিল। এখানে কোচ ঠিক সেই মুহূর্তে বলে দেয়।

লাভ দেখে বিচার করলে ভাগ্যকে দক্ষতা মনে হয়

একটা খারাপ সিদ্ধান্তেও কখনো লাভ হয়। তাই আমরা ফলাফল নয়, আপনার সিদ্ধান্তের মান মাপি।

একটা গাইডেড ডেমো ট্রেড যেভাবে চলে

প্রতিটা ধাপে কোচ আপনার উত্তর চার্টের সাথে মিলিয়ে দেখে।

  1. ১

    মার্কেট পড়া

    দাম উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, নাকি একটা সীমার মধ্যে ঘুরছে?

  2. ২

    এন্ট্রির কারণ

    কেন ট্রেড নিতে চান? ট্রেড না নেওয়াও একটা বৈধ সিদ্ধান্ত।

  3. ৩

    Stop Loss ও Take Profit

    কোথায় বেরোবেন, সেটা ঢোকার আগেই ঠিক করুন।

  4. ৪

    রিস্ক ও লট সাইজ

    ব্যালেন্সের কত শতাংশ ঝুঁকি নেবেন, আর সেই হিসাবে লট কত হবে।

  5. ৫

    ট্রেড চলছে

    একটা একটা করে ক্যান্ডেল আসে। দরকারি মুহূর্তে কোচ থামিয়ে জিজ্ঞেস করে।

  6. ৬

    রিভিউ

    সিদ্ধান্তের মান, ফলাফল, আর কী শিখবেন, সব এক জায়গায়।

শেষে পাবেন সৎ মূল্যায়ন

সিদ্ধান্তের মান আর ফলাফল আলাদা করে দেখানো হয়, কারণ দুটো এক জিনিস নয়।

লাভলাভ নেই
ভালো সিদ্ধান্তদক্ষতাস্বাভাবিক লস
দুর্বল সিদ্ধান্তভাগ্যশেখার সুযোগ

আমাদের প্রতিশ্রুতি

  • কোনো লাভের প্রতিশ্রুতি নেই
  • ১০০% স্বচ্ছ ও নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের নির্দেশনা: আমরা শুধু শেখাই, অন্ধ সিগন্যাল বিক্রি করি না
  • শুধু ভার্চুয়াল টাকা আর কৃত্রিম চার্ট
  • আপনার সিদ্ধান্তের মান মাপা হয়, লাভ নয়

কোথায় রিয়েল প্র্যাকটিস শুরু করবেন?

আমাদের অনুশীলন শেষ করার পর যদি কখনো বাস্তব টুল বা প্ল্যাটফর্ম দেখতে চান, এগুলো ঐচ্ছিক রিসোর্স। TradingShikhi-তে শেখার জন্য এগুলোর কোনোটাই লাগে না।

ঝুঁকি সতর্কতা: ট্রেডিংয়ে আর্থিক ঝুঁকি রয়েছে। কেবল নিয়ন্ত্রিত ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম নির্বাচন করুন।

  • এটা শিক্ষামূলক তথ্য, বিনিয়োগ পরামর্শ নয়। কোনো প্ল্যাটফর্মে একাউন্ট খোলা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।
  • অনেক খুচরা ট্রেডার টাকা হারান। যে টাকা হারালে সমস্যা হবে, সে টাকা দিয়ে ট্রেড করবেন না।
  • বাংলাদেশে বিদেশি প্ল্যাটফর্মে forex বা crypto ট্রেডিংয়ে আইনি বিধিনিষেধ থাকতে পারে। শুরু করার আগে নিজের দেশের আইন জেনে নিন।
  • স্বচ্ছতা: এখানের কিছু লিংক affiliate লিংক হতে পারে। আপনি একাউন্ট খুললে TradingShikhi কমিশন পেতে পারে। এতে আমাদের শেখানো বা মূল্যায়ন বদলায় না।

অ্যাপ হিসেবে ফোনে রাখুন

Play Store লাগবে না। ওয়েবসাইট থেকেই ফোনের হোম স্ক্রিনে TradingShikhi রাখতে পারবেন।

অ্যাপ ইনস্টল করার নিয়ম

প্রথম ডেমো ট্রেডটা নিয়ে দেখুন

ভার্চুয়াল $10,000 দিয়ে শুরু। ভুল করলে কোনো ক্ষতি নেই, শুধু শেখা।

ফ্রি ডেমো ট্রেড শুরু করুন