মূল লেখায় যান
TradingShikhi

গোপনীয়তা নীতি

খসড়াএটি একটি খসড়া। চূড়ান্ত করার আগে আইনজীবীর পর্যালোচনা বাকি আছে।সর্বশেষ হালনাগাদ: ২১ অক্টোবর ২০২৬

আমরা কী তথ্য রাখি

অ্যাকাউন্ট খুললে আপনার ইমেইল ঠিকানা (পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আমরা দেখতে পাই না)। অনুশীলনের তথ্য: কোন চার্টে কী সিদ্ধান্ত নিয়েছেন, ভার্চুয়াল ব্যালেন্স, কোচের বার্তা, সিদ্ধান্তের নম্বর, কুইজের উত্তর আর আপনার লেখা নোট।

অ্যাকাউন্ট ছাড়া অনুশীলন

অ্যাকাউন্ট ছাড়া অনুশীলন করলে আপনার ব্রাউজারের জন্য একটা নামহীন (anonymous) সেশন তৈরি হয়, যাতে সার্ভার আপনার অনুশীলন চালাতে পারে। এতে আপনার নাম বা ইমেইল থাকে না। ব্রাউজারের ডেটা মুছলে এই অগ্রগতিও হারিয়ে যায়।

পরিসংখ্যান

সাইট উন্নত করতে আমরা শুধু গুনি কতজন লেসন বা ট্রেড শেষ করেছেন আর কতজন ফিরে এসেছেন। এজন্য প্রতিদিন একবার "এই শিক্ষার্থী আজ এসেছিলেন" রাখা হয়; আইপি ঠিকানা, ডিভাইস বা কোন পেজ দেখেছেন তা রাখা হয় না। কোনো বিজ্ঞাপন বা বাইরের ট্র্যাকিং টুল, কুকি নেই।

ব্রাউজারে কী থাকে

লগইন ধরে রাখার জন্য সেশনের তথ্য আর শেষ ভিজিটের তারিখ আপনার ব্রাউজারের local storage-এ থাকে। অ্যাপ হিসেবে ইনস্টল করলে কিছু পেজ অফলাইনে দেখানোর জন্য ব্রাউজারে জমা থাকে।

তথ্য কোথায় থাকে

ওয়েবসাইটের ফাইল থাকে আমাদের হোস্টিং-এ, আর অ্যাকাউন্ট ও অনুশীলনের তথ্য থাকে Supabase নামের ডেটাবেস সেবায়। প্রতিটা শিক্ষার্থী শুধু নিজের তথ্য দেখতে পারেন।

তথ্য বিক্রি বা শেয়ার

আমরা আপনার তথ্য বিক্রি করি না, আর কোনো ব্রোকার বা বিজ্ঞাপনদাতাকে দিই না।

আপনার অধিকার

আপনি নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারবেন। যোগাযোগের ঠিকানা যোগাযোগ পেজে দেওয়া হবে।

পরিবর্তন

এই নীতিতে পরিবর্তন হলে এই পেজে হালনাগাদের তারিখসহ জানানো হবে।