মূল লেখায় যান
TradingShikhi

কীভাবে কাজ করে

প্রতিটা অনুশীলনী চার্ট একটা বাস্তবসম্মত পরিস্থিতি। আপনি একজন ট্রেডারের মতো ধাপে ধাপে সিদ্ধান্ত নেবেন, আর কোচ প্রতিটা ধাপ যাচাই করবে।

৬টা ধাপ

  1. ১

    মার্কেট পড়া

    চার্ট দেখে বলবেন মার্কেট কোন অবস্থায় আছে। ভুল হলে কোচ চার্টে High আর Low চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। Guided মোডে ঠিক উত্তর না দেওয়া পর্যন্ত পরের ধাপে যাওয়া যায় না।

  2. ২

    এন্ট্রির কারণ

    কয়েকটা কারণের মধ্যে একটা বাছবেন। কোচ বলবে কারণটা চার্টে যা দেখা যাচ্ছে তার সাথে মেলে কি না। চাইলে ট্রেড না নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন।

  3. ৩

    Stop Loss ও Take Profit

    চার্টে ক্লিক করে বা দাম লিখে SL আর TP বসাবেন। SL ভুল দিকে থাকলে, খুব কাছে বা খুব দূরে থাকলে, বা Risk/Reward কম হলে কোচ সাথে সাথে জানাবে।

  4. ৪

    রিস্ক ও লট সাইজ

    রিস্ক ০.৫%, ১%, ২% বা ৫% বাছবেন। লট সাইজের পুরো হিসাব দেখানো হবে, চাইলে আগে নিজে হিসাব করে মিলিয়ে নিতে পারেন। বেশি রিস্ক নিলে টানা ৫টা লসের প্রভাব দেখাবে।

  5. ৫

    ট্রেড চলছে

    পরের ক্যান্ডেলগুলো একটা একটা করে আসবে, ভবিষ্যৎ আগে থেকে দেখা যাবে না। দাম SL বা TP-এর অর্ধেক পথ গেলে কোচ থামিয়ে জিজ্ঞেস করবে আপনি কী করবেন।

  6. ৬

    রিভিউ

    সিদ্ধান্তের মান (০ থেকে ১০০) আর ফলাফল আলাদা দেখাবে। কী ভালো করেছেন, কী উন্নত করবেন, আর কোন লেসন পড়বেন, সব জানতে পারবেন।

তিনটা মোড

Guided

প্রতিটা ধাপে প্রশ্ন, ইঙ্গিত আর ব্যাখ্যা। নতুনদের জন্য।

Assisted

শুধু ভুল করলে সতর্ক করা হয়। কিছুটা অভ্যাস হলে।

Solo

কোনো গাইড নেই, শেষে পুরো রিপোর্ট। নিজেকে যাচাই করার জন্য।

প্রথমে Guided মোড চালু হবে। বাকি দুটো পরে আসবে।

সিদ্ধান্তের মান কীভাবে মাপা হয়

মোট ১০০ নম্বর। লাভ বা ক্ষতি এই নম্বরে কোনো প্রভাব ফেলে না।

মার্কেট পড়া২০
এন্ট্রির কারণ২৫
Stop Loss-এর জায়গা২০
Risk/Reward১৫
রিস্ক শতাংশ১০
ট্রেড চলাকালীন সিদ্ধান্ত১০

৭০ বা তার বেশি পেলে সিদ্ধান্তকে ভালো ধরা হয়।

প্রথম ডেমো ট্রেড শুরু করুন