মূল লেখায় যান
TradingShikhi

প্রশ্নোত্তর

TradingShikhi কী?

নতুনদের জন্য ট্রেডিং শেখার একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এখানে ভার্চুয়াল টাকায় ডেমো ট্রেড নিতে নিতে শিখবেন, আর একজন কোচ প্রতিটা ধাপে গাইড করবে।

এখানে কি আসল টাকা লাগে?

না। এখানে সব ট্রেড ভার্চুয়াল টাকায় হয়। কোনো টাকা জমা, উত্তোলন বা বাস্তব ট্রেড হয় না।

এখান থেকে শিখে কি টাকা আয় করতে পারব?

আমরা কোনো আয়ের প্রতিশ্রুতি দিই না। ট্রেডিংয়ে বড় আর্থিক ঝুঁকি আছে, আর অনেক মানুষ টাকা হারান। আমাদের লক্ষ্য আপনাকে সিদ্ধান্ত নেওয়া আর ঝুঁকি বোঝা শেখানো।

আপনারা কি কোনো ব্রোকারের সুপারিশ করেন?

আমরা কোনো ব্রোকারকে নিশ্চিত বা সেরা বলে দাবি করি না। হোম পেজে কিছু ঐচ্ছিক প্ল্যাটফর্মের লিংক আছে, যার কিছু affiliate লিংক হতে পারে, মানে আপনি একাউন্ট খুললে আমরা কমিশন পেতে পারি। শেখার জন্য এগুলোর কোনোটাই লাগে না, আর বাস্তব টাকায় ট্রেড করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।

বাংলাদেশে কি অনলাইন ফরেক্স ট্রেডিং বৈধ?

অনুমতি ছাড়া অনলাইন ফরেক্স ট্রেডিং নিয়ে বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে। TradingShikhi শুধু শেখায়, বাস্তব ট্রেডিংয়ের কোনো সুযোগ দেয় না। বাস্তবে কিছু করার আগে নিজের দেশের আইন জেনে নিন, আর প্রয়োজনে আইনি পরামর্শ নিন।

চার্টগুলো কি আসল বাজারের?

না। এখনকার সব চার্ট অনুশীলনের জন্য তৈরি কৃত্রিম চার্ট, যাতে নির্দিষ্ট একটা পরিস্থিতি শেখানো যায়। প্রতিটা চার্টে এটা লেখা থাকে।

ব্যবহার করতে কি টাকা লাগে?

এখন ব্যবহার ফ্রি। ভবিষ্যতে কোনো পেইড সুবিধা এলে আগে থেকে পরিষ্কার করে জানানো হবে।

অ্যাকাউন্ট খুলতে হবে?

অনুশীলন শুরু করতে অ্যাকাউন্ট লাগে না। তবে অগ্রগতি স্থায়ীভাবে সেভ রাখতে আর অন্য ডিভাইসে দেখতে অ্যাকাউন্ট খুলুন; শুধু ইমেইল আর পাসওয়ার্ড লাগে।

ফোনে অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে?

হ্যাঁ। ওয়েবসাইট থেকেই হোম স্ক্রিনে ইনস্টল করা যায়, Play Store লাগে না। নিয়ম দেখতে 'অ্যাপ ইনস্টল' পেজে যান।